Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ - Chief TV

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  120 views
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ - Chief TV

দেশের প্রধান বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ২০টি নতুন অঞ্চলে নগদ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান চালু করেছে। এতে দেশের ২৪টি জেলার ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা সহজেই নগদে বিল পরিশোধ করতে পারবেন।

গ্রাহকরা অ্যাপের ‘বিল পে’ ট্যাব থেকে ‘ইলেকট্রিসিটি’ এবং ‘আরইবি পোস্টপেইড’ নির্বাচন করে বিল দিতে পারবেন। নতুন সমিতিগুলোর মধ্যে রয়েছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, ভোলা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, যশোর, ঝালকাঠি ও কক্সবাজার।

এর আগে নেত্রকোনা, পাবনা, রাজবাড়ী, রাজশাহী, রংপুর, সিলেট ও টাঙ্গাইলের সমিতির গ্রাহকরা নগদে বিল প্রদান সুবিধা ব্যবহার করছিলেন।

বাংলাদেশে ৮০% বিদ্যুৎ গ্রাহক বিআরইবির অধীনে এবং ৮ কোটির বেশি গ্রাহক নগদে নিবন্ধিত। ২০২৩ সালে এই দুই প্রতিষ্ঠান চুক্তি করে গ্রাহকের সুবিধা আরও বাড়িয়েছে। নতুন সমিতিগুলোর গ্রাহকরাও এখন থেকে মুহূর্তেই নগদে বিল পরিশোধ করতে পারবেন।


Share: