Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দেশে আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে - Chief TV

দেশে আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  135 views
দেশে আজ কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে - Chief TV

দেশের স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই দর অনুযায়ী বুধবার (৭ জানুয়ারি) থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত দরের তালিকা অনুযায়ী,

  • ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

  • ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা

বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির অঙ্ক পরিবর্তিত হতে পারে।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা, যা ৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম তিন দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দুইবার দাম বেড়েছে এবং একবার কমানো হয়েছে। অপরদিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৩৮৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা।

নতুন দর অনুযায়ী রুপার দাম—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৯২৫ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৬৩৯ টাকা

চলতি বছরে রুপার দাম এখন পর্যন্ত দুই দফা সমন্বয় করা হয়েছে, যেখানে একবার দাম বেড়েছে এবং একবার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার পরিবর্তন করা হয়েছিল—এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।


Share: