Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / দীপুর লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার - Chief TV

দীপুর লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার - Chief TV

2026-01-08  ডেস্ক রিপোর্ট  156 views
দীপুর লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার - Chief TV

ময়মনসিংহের ভালুকায় কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইয়াছিন আরাফাত (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ২১ জন গ্রেপ্তার হয়। এর মধ‍্যে ৯ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এই গ্রেপ্তারের সত‍্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

এর আগে গতকাল বিকেলে ঢাকা ডিএমপির সহযোগিতায় ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে এই আসামিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


Share: