Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে - Chief TV

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  144 views
বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক উদ্বোধন করা হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি যে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে, সেগুলো হলো—বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসি সংলাপ করে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সঙ্গে।

গতকাল সোমবার বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছিলেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।


Share: