Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা - Chief TV

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা - Chief TV

2026-07-13  ডেস্ক রিপোর্ট  31 views
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা - Chief TV

যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা জানায়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে।

দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য—এমন প্রত্যয়ন দিয়ে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা বা ভুল তথ্য দেওয়া হলে ভিসা আবেদন বাতিল হতে পারে।

এ ছাড়া তথ্য গোপনের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।


Share: