Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / চুয়াডাঙ্গা / যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাত বিচ্ছিন্ন - Chief TV

যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাত বিচ্ছিন্ন - Chief TV

2026-07-12  ডেস্ক রিপোর্ট  32 views
যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাত বিচ্ছিন্ন - Chief TV

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতা জাহিন শেখকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে জাহিন শেখকে ফোন করে হোমিওপ্যাথি কলেজ এলাকায় ডেকে নেয় দুর্বৃত্তরা। সেখানে পৌঁছানোর পর পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, হাসপাতালে আনার সময় জাহিন শেখের বাম হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এছাড়া বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

জাহিন শেখ জেলা যুবদলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দল থেকে বহিষ্কৃত রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হামলা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


Share: