Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার - Chief TV

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার - Chief TV

2026-01-12  মাহাবুল ইসলাম, টংগী (গাজীপুর) প্রতিনিধি  123 views
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার - Chief TV

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।

গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় জনৈক মিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. তুহিন মিয়া ও সহকারী উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামুন ওরফে রতনকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব আরিচপুর এলাকায় সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ