তামিলনাড়ুতে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে।
আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এরপর বিএসএফ প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।
জানা গেছে, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা এতদিন সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের বিশেষ শিবিরে আটক ছিলেন।
জানা গেছে, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা এতদিন সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের বিশেষ শিবিরে আটক ছিলেন।
গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেসের নির্ধারিত কোচে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে।
প্রসঙ্গত, অনুপ্রবেশ ঠেকাতে ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি অনুসরণ করছে ভারত সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের অবস্থানের পর এবার তামিলনাড়ু সরকারও একই পথে হাঁটছে। এরই অংশ হিসেবে আটক অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর এই প্রক্রিয়া শুরু হয়েছে।