Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা - Chief TV

তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা - Chief TV

2025-10-20  বিনোদন ডেস্ক  235 views
তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা - Chief TV

বিতর্কিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেওয়ার পর তিনি নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দিয়েছেন। আর এই ঘোষণা ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়ছে তার প্রতি নারীদের আগ্রহ।

হিরো আলম জানান, তালাকের পর থেকেই তার মেসেঞ্জার ইনবক্সে নারীদের বার্তার ঢল নেমেছে। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

তিনি বলেন, “রিয়া মনিকে তালাক দেওয়ার পর মেসেঞ্জারে ঢোকা কঠিন হয়ে গেছে। অনেক নারীই আমাকে মেসেজ করছেন, ভালোবাসা জানাচ্ছেন। আমি সবার আগ্রহকে সম্মান করি।”

তবে তিনি জানান, এত প্রস্তাবের মাঝেও আবেগপ্রবণ হচ্ছেন না। এবার তিনি বিবাহ নিয়ে ভাবছেন গভীরভাবে। হিরো আলমের ভাষায়, “আমি বিয়ে করব, তবে এবার হুটহাট করে নয়। এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি বাস্তবতাকে বোঝেন এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল হবেন। কারণ আমি চাই আমার সন্তানরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে বড় হোক।”

তালাকের প্রসঙ্গে তিনি আরও বলেন, “রিয়া মনি আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল। তার আচরণে আমি গভীরভাবে কষ্ট পেয়েছি। তাই আজ তাকে তালাক দিয়েছি এবং নতুনভাবে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করছি।”

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র ইতিমধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রিয়া মনি আনুষ্ঠানিকভাবে তালাকের কাগজ পাবেন।
 


Share: