ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত গোলগুলোর একটি হয়েছিল ১৯৮৬ সালের ২২ জুন। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই ম্যাচেই জন্ম নেয় ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত ফুটবল বিশ্বের এক অবিস্মরণীয় অধ্যায়, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।
বিশ্বকাপের ইতিহাসে অসংখ্য গৌরবময় রেকর্ডের মালিক লিওনেল মেসি এবার যুক্ত হলেন একটি অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানের সঙ্গে। ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ জে-তে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়েছেন তিনি। এই কীর্তির মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে ইতিহাসের শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকার ৩ নম্বর জেটিতে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটা এই দুর্ঘটনার কারণে সাময়িকভাবে কনটেইনার পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হয়।
রোববার রাতে হলের ৬১৫ নম্বর কক্ষে ঘটা এই সংঘর্ষে এক শিক্ষকসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গেছে, হলের ৭১৪ নম্বর কক্ষের বাসিন্দা আইন ও বিচার বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হান্নান তাঁর কক্ষের নবীন শিক্ষার্থী ও দর্শন বিভাগের ২০২৪-২৫ সেশনের সিফাতুল সিয়াম মুগ্ধের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে হল প্রশাসনকে জানান।
সিরাজগঞ্জের শাহজাদপুরে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিক উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজ (২২ জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী।
লালমনিরহাট জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইনে জেলাজুড়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার ( ২২ জুন) বিকাল ৩ ঘটানায় বোনারপাড়া সরকারি কাজি আজহার আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর পিতা হাবিবুর রহমান। তিনি সাঘাটা উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্বরত আছেন।
এ সময় ক্যাম্পাসে বা প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে এই প্রতিবাদ ও প্রতিরোধ মিছিলটি শুরু হয়।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ার দুর্গম এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন (৪-ইবি)।
গত রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে উগ্র ও সশস্ত্র সন্ত্রাসীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর আকস্মিক হামলা চালাতে উদ্যত হলে সাইফুল্লাহ সেখানে গিয়ে পরিস্থিতি মীমা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকা মূল্যের জিরা লুটের মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।