আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাসার বাদশা মারা যান।
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে এক বিএনপি নেতাকে মাথায় পিস্তল ঠেকিয়ে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।