Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / সুন্দরবন নাটক থেকে বিডিআর হত্যা সাজিয়ে : দেহরক্ষীর জবানবন্দি - Chief TV

সুন্দরবন নাটক থেকে বিডিআর হত্যা সাজিয়ে : দেহরক্ষীর জবানবন্দি - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  39 views
সুন্দরবন নাটক থেকে বিডিআর হত্যা সাজিয়ে : দেহরক্ষীর জবানবন্দি - Chief TV
আওয়ামী লীগ সরকারের আমলে দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর সাক্ষ্য দিয়েছেন তার সাবেক দেহরক্ষী ও সেনাসদস্য ইমরুল কায়েস।
 
কড়া পুলিশি পাহারায় কারাবন্দি জিয়াউল আহসানকে কাঠগড়ায় হাজির করার পর শুরু হওয়া শুনানিতে ইলিয়াস আলী গুমের সময়কার র‌্যাবের এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে সুন্দরবনে সাজানো ক্রসফায়ার ও বিডিআর সদস্যদের হত্যার লোমহর্ষক বিবরণ উঠে আসে।
 
জবানবন্দিতে ইমরুল কায়েস জানান, জিয়াউল আহসানের নেতৃত্বে সুন্দরবনে র‍্যাব-৮-এর সদস্যদের নিয়ে চালানো একটি অভিযান তার কাছে সম্পূর্ণ সাজানো নাটক মনে হয়েছিল, যেখানে জঙ্গলের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় দুই-তিনটি লাশ পড়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থলে বিপুল পরিমাণ মাদক ও খাদ্যসামগ্রী মজুত ছিল।

সাক্ষ্যে আরও একটি বড় অভিযোগ এনে ইমরুল কায়েস বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর পলাতক সদস্যদের ধরতে দেশজুড়ে চালানো ‘অপারেশন রেবেল হান্ট’ চলাকালে জিয়াউল আহসান অন্তত ৮ থেকে ১০ জন বিডিআর সদস্যকে নির্মমভাবে হত্যা করেন।
 
সাবেক এই দেহরক্ষীর দাবি অনুযায়ী, আটককৃতদের কখনো ইনজেকশন পুশ করে, আবার কখনো পোস্তগোলা আর্মি ক্যাম্প এলাকা থেকে বোটে করে নদীতে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার পর লাশ সিমেন্টের বস্তা বেঁধে ভাসিয়ে দেওয়া হতো।
 
এছাড়া ২০১১ সালের রমজান মাসে উত্তরার নর্থ টাওয়ার এলাকায় জিয়াউল আহসানের নির্দেশে ক্যামেরা নিয়ে গিয়ে তিনি চারজনকে ক্রসফায়ারে নিহত অবস্থায় দেখতে পান, যা ডাকাতির প্রস্তুতি নেওয়ার গল্প সাজিয়ে চালানো আরেকটি সাজানো হত্যাকাণ্ড ছিল বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি।

Share: