Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / শেরপুর / নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ৩ - Chief TV

নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ৩ - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  32 views
নালিতাবাড়ীতে ২৭৩ বোতল ভারতীয় মদ ও পিকআপসহ আটক ৩ - Chief TV
শেরপুরের নালিতাবাড়ীতে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 
সোমবার ভোর ৬টার দিকে শহরতলীর নকলা-নালিতাবাড়ী সড়কের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বহনকারী একটি পিকআপসহ এসব মদ জব্দ ও জড়িতদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের রুবেল মিয়া, গোমরা গ্রামের লাল চাঁন এবং রাংটিয়া গ্রামের আলমগীর।
 
নালিতাবাড়ী থানা পুলিশ সূত্র জানায়, ভারতীয় মদের একটি বড় চালান আসছে এমন খবর পেয়ে নয়ানিকান্দা গরুহাটি এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ আসামাত্রই থামানোর সংকেত দিলে চালকসহ অন্যরা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ ধাওয়া করে তাদের আটকে সক্ষম হয়।
 
পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share: