Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামের জামিন - Chief TV

স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামের জামিন - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  175 views
স্ত্রী-সন্তান হারানো সেই সাদ্দামের জামিন - Chief TV

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে মানবিক বিবেচনায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি জানান, ব্যক্তিগত পারিবারিক বিপর্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেছেন।

জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য তাকে মৃত স্ত্রী ও শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘরে পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ।

পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, মানসিক বিপর্যয়ের কারণে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেছেন। সাদ্দামকে শেষবার দেখানোর জন্য মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলেও প্যারোলে মুক্তি না পাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


Share: