Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / শিকারপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা - Chief TV

শিকারপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা - Chief TV

2026-01-16  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  125 views
শিকারপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা - Chief TV

নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ নম্বর ভীমপুর ইউনিয়নের শিকারপুর ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দক্ষিণ লক্ষ্মীপুর একাদশ ও মৈনম একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় মৈনম একাদশকে ১–০ গোলে পরাজিত করে দক্ষিণ লক্ষ্মীপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এই টুর্নামেন্টে মহাদেবপুর, মান্দা ও নওগাঁ সদর উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন জুয়াইদ হোসেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী রাম প্রসাদ ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মিঠু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর, ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করে তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা