ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ভারত কিংবা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন, আইনি প্রক্রিয়ায় তাকে আগে জেলে যেতে হবে।
শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের বিবেচনায় নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির আওতায় কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে।