অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম, এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জালাল উদ্দীন, এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হয়। জননিরাপত্তা জোরদার এবং নাগরিক জীবনে স্বস্তি নিশ্চিত করতে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহরাঞ্চলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, ক্ষতিগ্রস্ত সড়কের দ্রুত সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে অধিকতর মানসম্মত ও সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। জেলা প্রশাসন কিশোরগঞ্জ এ লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।