Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি আম ধ্বংস - Chief TV

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি আম ধ্বংস - Chief TV

2026-04-29  ডেস্ক রিপোর্ট  134 views
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি আম ধ্বংস - Chief TV

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি (এক ট্রাক) অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে মিক্যাল দিয়ে পাকানো আমের ট্রাকটি জব্দ করা হয়। দুপুরে বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ট্রাক ও স্কেভেটর মেশিনের চাকায় পিষে রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়েছে।

পুলিশ জানায়, অপরিপক্ব আম রাসায়নিক মিশিয়ে পাকিয়ে বাজারজাত করা হচ্ছে এমন গোপন খবরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ট্রাকটি চট্রগামের উদ্দেশ্যে যাচ্ছিল।

এ বিষয়ে সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দকৃত প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক মিশ্রিত অপরিপক্ব আম ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ীদের প্রতি বার্তা থাকবে যারা অসাধু পন্থায় অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় কাউকে আটক বা মামলা দায়ের করা হয়নি। 


Share: