Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / সাতক্ষীরা / ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির - Chief TV

ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  76 views
ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির - Chief TV
সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৪) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
অভিযুক্ত মোস্তাফিজ উপজেলার চরশ্রীপুর গ্রামের বাসিন্দা। শনিবার (৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নবম শ্রেণির ওই শিক্ষার্থী শুক্রবার দুপুরে চরশ্রীপুর গ্রামে মোস্তাফিজের দোকানে পণ্য কিনতে গেলে তাকে দোকানের ভেতর ডেকে নেওয়া হয়।
 
সেখানে তাকে অনৈতিক প্রস্তাব দিলে কিশোরী তাতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোস্তাফিজকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করেছেন, এর আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে মোস্তাফিজ তার মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে।
 
ধর্ষণের মুহূর্তগুলো গোপনে মোবাইলে ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এই ভয়ের কারণেই কিশোরী বিষয়টি এতদিন কাউকে জানাতে পারেনি।

ওসি আব্দুল আলিম আরও জানান, এ ঘটনায় ৩ জুলাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের পর মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনার আইনি তদন্ত চলমান রয়েছে।

Share: