Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / পিছিয়ে গেল বিপিএলের নিলাম- Chief TV

পিছিয়ে গেল বিপিএলের নিলাম- Chief TV

2025-11-11  খেলাধুলা ডেস্ক  253 views
পিছিয়ে গেল বিপিএলের নিলাম- Chief TV

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। সম্ভাব্য সূচি অনুযায়ী ফাইনাল হতে পারে আগামী ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সময়সূচির পরিকল্পনার কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

চলতি মাসের ১৭ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এবারের আসরে ড্রাফট নয়, বরং হবে নিলাম পদ্ধতি—যা অনেক বছর পর আবার ফিরছে বিপিএলে।

নিলাম আয়োজনের মান বাড়াতে বিদেশি দক্ষ কর্মকর্তাদের আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির শীর্ষ এক পরিচালক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে শেষ পর্যন্ত যদি দেশের বাইরে থেকে কর্মকর্তাদের না আনা যায়, তাহলে সিলেট বিভাগের কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে নিলাম কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যেহেতু ২১ তারিখ বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ রয়েছে, তাই বিপিএলের নিলাম শুরু হবে দুপুর তিনটা থেকে।

এর আগে গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি।

নতুনভাবে মালিকানা পাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো হলো—

রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি: ট্রায়াঙ্গাল সার্ভিস
রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ
সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি
ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)

বিপিএল ২০২৫ ফ্র্যাঞ্চাইজির তালিকা:
১. রংপুর রাইডার্স
২. ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটান্স
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস


Share: