Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / আন্তর্জাতিক / পাকিস্তানি হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

পাকিস্তানি হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

2025-10-18  ডেস্ক রিপোর্ট  236 views
পাকিস্তানি হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ না হতেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকা। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রয়েছে, আর তাতেই বেড়েছে উত্তেজনা ও উদ্বেগ।

শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিন আফগান ক্রিকেটার। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড়।

জানা গেছে, ওই হামলায় মোট আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটার— কবির আগা, সিবঘাতুল্লাহ এবং হারুন।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গনে। তরুণ প্রতিভাবান এই তিন খেলোয়াড়ের মৃত্যুতে দেশটির ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর নীরবতা ও ক্ষোভ।


Share:

ট্যাগস: chief tv chief tv news war