Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত -Chief TV

নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত -Chief TV

2025-12-09  ডেস্ক রিপোর্ট  280 views
নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত -Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বাংলামটর কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রাথমিক তালিকা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। অন্যদিকে, কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার কথা জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব ওমিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টায় বাংলামটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।


Share: