Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান - Chief TV

নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান - Chief TV

2026-02-14  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  170 views
নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান - Chief TV

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের সার্বিক উন্নয়নকে সফল ও টেকসই করতে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি যেকোনো অনিয়ম বা অসঙ্গতি নিরপেক্ষভাবে তুলে ধরলে তা জনপ্রতিনিধিদের আরও সচেতন করে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। গঠনমূলক সমালোচনা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাউজানের গহিরা এলাকায় নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাব আয়োজিত ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা বিষয়ক সদস্য মিলন বৈদ্য শুভ এবং সদস্য আতিক উল্লাহসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সাংবাদিকরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং রাউজানের উন্নয়ন কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।


Share: