Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / নারী-শিশু নির্যাতন মামলায় বিশেষ হাইকোর্ট বেঞ্চ - Chief TV

নারী-শিশু নির্যাতন মামলায় বিশেষ হাইকোর্ট বেঞ্চ - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  27 views
নারী-শিশু নির্যাতন মামলায় বিশেষ হাইকোর্ট বেঞ্চ - Chief TV

 নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি দ্রুততর করতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার (১০ জুন) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত মামলাগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ এই পদক্ষেপকে বিচারপ্রার্থীদের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর মামলাগুলোর দ্রুত শুনানি ও বিচার নিশ্চিত করার লক্ষ্যেই এ বেঞ্চ গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে গত রোববার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির স্বার্থে তিনি প্রধান বিচারপতির কাছে বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিশেষ বেঞ্চ গঠনের ফলে দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর শুনানি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


Share: