Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / নানা বাড়িতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Chief TV

নানা বাড়িতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Chief TV

2026-04-17  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  158 views
নানা বাড়িতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Chief TV

বগুড়ার শাজাহানপুরের প্রবাসী যুবকের দুই  শিশুর সন্তান নানার বাড়িতে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতেরা হলো, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্ৰামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। দুই শিশু মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করছিল।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

প্রবাশী মমিনের পরিবার সূত্রে জানা গেছে, দুই ছেলে সন্তান রেখে প্রায় ৪/৫ বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এর পর থেকে দুই ছেলেকে নিয়ে মা তাদের নানার বাড়িতে বসবাস করতেন। হঠাৎ করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতের পিতামাতার উভয় পরিবারের পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২ টার দিকে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত শিশুর পিতার পরিবার আশঙ্কা করছেন নানার বাড়িতে এভাবে রহস্যময় মৃত্যুর পিছনে কোনো ঘটনা থাকতে পারে। তাদের দাবি ওরা তো আর একেবারে অবুঝ শিশু নয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।


Share: