Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী, নারী-শিশুসহ উদ্ধার ১৫ - Chief TV

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী, নারী-শিশুসহ উদ্ধার ১৫ - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  113 views
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী, নারী-শিশুসহ উদ্ধার ১৫ - Chief TV

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা বাহারছড়া কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বন্দী থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার ‘কুখ্যাত’ মানব পাচারকারী মো. আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে ওই বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।’

‎তিনি আরও বলেন, ‘অভিযান চলাকালে আভিযানিক দল ওই বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে বন্দী থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’


Share: