Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / লোকসংগীতের মহারথী ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে - Chief TV

লোকসংগীতের মহারথী ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে - Chief TV

2025-09-13  সম্পাদক  339 views
লোকসংগীতের মহারথী ফরিদা পারভীন চলে গেলেন না ফেরার দেশে - Chief TV

প্রখ্যাত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তার ছেলে ইমাম জাফর নোমানী ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

জাফর নোমানী লিখেছেন, ‘আম্মা (ফরিদা পারভীন) আজ (শনিবার) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সব ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন।’

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। অবস্থার অবনতি হওয়ায় তাকে সপ্তাহে দুই দিন ডায়ালিসিস করাতে হতো। নিয়মিত ডায়ালিসিসের জন্য গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু সর্বশেষ ডায়ালিসিসের পর তার শারীরিক অবস্থা হঠাৎ করে আরও খারাপ হয়ে যায়। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। গত বুধবার অবস্থা সংকটজনক হয়ে উঠলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশের লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন তাঁর সুরেলা কণ্ঠ ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।


Share: