Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরীফের শোক- Chief TV

খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরীফের শোক- Chief TV

2025-12-30  ডেস্ক রিপোর্ট  320 views
খালেদা জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরীফের শোক- Chief TV


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শেহবাজ শরীফ আরও বলেন, বাংলাদেশের জন্য আজীবন তি‌নি অবদান রেখে গেছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত বন্ধু ছিলেন।
তি‌নি ব‌লেন, আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় নরেন্দ্র মো‌দি খালেদা জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এক্সে দেওয়া পোস্টে মো‌দি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেছেন এবং দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় থাকবে বলে উল্লেখ করেছেন।
২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের কথা স্মরণ করে মো‌দি ব‌লে‌ছেন, বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে।


Share: