Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / কাউনিয়া দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন - Chief TV

কাউনিয়া দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন - Chief TV

2026-01-24   155 views
কাউনিয়া দ্বিমুখী  উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন - Chief TV

রংপুরের কাউনিয়া উপজেলায় কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শুক্রবার সকালে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

এ সময় বিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সরস্বতী পূজায় প্রার্থনায় অংশগ্রহণ করেন। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তির রানী রায়, সহকারী শিক্ষক অভয় চন্দ্র বর্মন, রণজিত বাবু, জ্যোৎস্না রানী, বাবুল কিশোর, ধনঞ্জয়, সরস্বতী বালা, সুস্মিতা রানীসহ বিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দ।

পূজা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া কাউনিয়া উপজেলার আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা পালন করা হয়েছে।


Share: