Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / প্রশাসন / কাজিপুরে মাদকসেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড - Chief TV

কাজিপুরে মাদকসেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড - Chief TV

2026-02-02  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  124 views
কাজিপুরে মাদকসেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় মাদকদ্রব্য সেবনের অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম গোপাল রবিদাস। তিনি উপজেলার মেঘাই গ্রামের সূর্য পাগলার ছেলে।

জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মেঘাই যমুনার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোপাল রবিদাসকে আটক করে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের পরিদর্শক ও তার টিম উপস্থিত ছিলেন।


Share: