Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / কাজীপুরে পাঁচগাছি প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত - Chief TV

কাজীপুরে পাঁচগাছি প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত - Chief TV

2026-01-17  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  163 views
কাজীপুরে পাঁচগাছি প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত - Chief TV

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে পাঁচগাছি প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় যমুনা ক্রিকেট একাদশ ও বাংলা টাইগারস দলের মধ্যে ১৫ ওভারের ম্যাচ আয়োজন করা হয়।

খেলার উদ্বোধন করেন যমুনা গ্যাস পাবনা–সিরাজগঞ্জ অঞ্চলের সিনিয়র মার্কেটিং অফিসার গৌরাঙ্গ রায় এবং কাজীপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবদুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন যমুনা গ্যাসের মার্কেটিং অফিসার শওকত হোসেন ও আবু বক্কার, যমুনা ক্রিকেট একাদশের ম্যানেজার প্রভাষক আবু বাশীর সবুজ সরকার এবং বাংলা টাইগারস দলের ম্যানেজার রাসেল মাহমুদ।

ফাইনাল ম্যাচে যমুনা ক্রিকেট একাদশ ১৬ রানের ব্যবধানে বাংলা টাইগারস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Share:

ট্যাগস: chief tv news chief tv খেলা