Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / ‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’ — বিস্ফোরক অভিযোগ জাহানারা আলমের- Chief TV

‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’ — বিস্ফোরক অভিযোগ জাহানারা আলমের- Chief TV

2025-11-04  ডেস্ক রিপোর্ট  216 views
‘জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের’ — বিস্ফোরক অভিযোগ জাহানারা আলমের- Chief TV

 বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত এই তারকা ক্রিকেটার সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির আচরণ, নেতৃত্ব ও ক্ষমতার অপব্যবহার নিয়ে বিস্তারিত অভিযোগ করেন।

সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের গায়ে হাত তোলেন।
তিনি বলেন,

“জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে জানিয়েছে— ‘না বাবা, এটা আর করব না, তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।”

এছাড়া অধিনায়ক হিসেবে জ্যোতির বিশেষ সুবিধা ভোগ ও নিয়ম ভঙ্গের অভিযোগও করেন জাহানারা।
তার ভাষায়,

“জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্ট দেয় না, ফিটনেস সেশনেও অংশ নেয় না। সহকারী কোচকে নিয়ে ব্যাটিং অনুশীলন করে বেশি। একজন আরেকজনকে ‘ব্যাকিং’ দেয়।”

জাহানারার মতে, ক্ষমতা হাতে পাওয়ার পর থেকেই জ্যোতি তা অপব্যবহার শুরু করেছেন।
তিনি বলেন,

“ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়রদের নাম ধরে ডাকা। সালমা আপুকে বলে ‘সাল্লু’, আমাকে ডাকে ‘এই জাহান’। আমি অবাক হইনি, কারণ জ্যোতি ছোটবেলা থেকেই উল্টাপাল্টা কাজ করত। মারামারি করে হাসপাতালে যাওয়ার রেকর্ডও আছে।”

উল্লেখ্য, জাহানারা আলম বর্তমানে মানসিক প্রশান্তির জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন।
তার এই মন্তব্য নারী ক্রিকেট অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news sports