Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / গাঁজা, টাকা ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক - Chief TV

গাঁজা, টাকা ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক - Chief TV

2026-01-12  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  154 views
গাঁজা, টাকা ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক - Chief TV

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার (১১ জানুয়ারি) তাকে আটক করা হয়।

গাংনী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হান জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ১০০ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত সাতটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশির আহমেদ শাকিলকে আটক করা হলে তিনি চাঁদাবাজি ও গাঁজা রাখার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশির আহমেদ শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ ও সিম কার্ডের সূত্র ধরে অনলাইন জুয়া সংক্রান্ত বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

তিনি আরও বলেন, উদ্ধার করা সিম কার্ডগুলো ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালিত হতো কি না, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

জানা গেছে, আটক ছাত্রনেতা শিশির আহমেদ শাকিল গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত একজন নেতার বিরুদ্ধে মাদক ও অনলাইন জুয়ার মতো অভিযোগ তরুণ সমাজের জন্য নেতিবাচক বার্তা দিচ্ছে। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ