Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে - Chief TV

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে - Chief TV

2026-02-10  ডেস্ক রিপোর্ট  136 views
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন পুরো জাতির দৃষ্টি আগামী ১২ ফেব্রুয়ারির দিকে। নির্বাচন ঘিরে আলোচনা চলছে দেশের প্রতিটি অঙ্গনে। এই আলোচনার বাইরে নেই শোবিজ অঙ্গনও।

বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের জনপ্রিয় শিল্পী কুদ্দুস বয়াতিও নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান জানান দিয়েছেন। গতকাল সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোটসংক্রান্ত একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’ তবে পোস্টে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি তিনি।

তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কমেন্ট সেকশনে অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

কুদ্দুস বয়াতি বিভিন্ন সময় দেশের সামাজিক ও জাতীয় ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব থাকেন। তার ওই পোস্টটি শেয়ার করে নির্মাতা শিহাব শাহীন সংক্ষেপে মন্তব্য করেন, ‘হালাল গান।’

উল্লেখ্য, কুদ্দুস বয়াতির গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে। ১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক গান ‘এই দিন, দিন না আরও দিন আছে’-এ কণ্ঠ দেওয়ার মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে কোভিড-১৯ মহামারির সময় ব্র্যাকের উদ্যোগে নির্মিত ‘জাইনা চলেন, মাইনা চলেন’ গানেও অংশ নেন তিনি।

এ পর্যন্ত কুদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে তিনি গান গেয়েছেন, যা তাকে লোকসংগীতের একজন পরিচিত ও প্রভাবশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


Share: