Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল - Chief TV

ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল - Chief TV

2026-01-16  ডেস্ক রিপোর্ট  130 views
ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল - Chief TV

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে ঢাকায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অনীহা নিয়ে সরাসরি আলোচনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে এ বিষয়ে একাধিকবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে ই-মেইল যোগাযোগ হয়। পাশাপাশি একটি ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। তবে এসব আলোচনার পরও ভারতের ভেন্যুতে খেলতে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। শুরু থেকেই বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়ে আসছে।

আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ বিষয়ে অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, “আমার সর্বশেষ জানা অনুযায়ী, আইসিসির একটি দল আলোচনা করতে বাংলাদেশে আসতে পারে। তবে এ বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, তবে সেটি শ্রীলঙ্কায় আয়োজন করা হলেই। বাংলাদেশের বিশ্বাস, বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব নয়।


Share:

ট্যাগস: chief tv chief tv news খেলা