Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / দেশের সীমান্তে চলছে জুলুম, আমরা ব্যস্ত অমুসলিমদের খেলা নিয়ে: আবদুল মালেক - Chief TV

দেশের সীমান্তে চলছে জুলুম, আমরা ব্যস্ত অমুসলিমদের খেলা নিয়ে: আবদুল মালেক - Chief TV

2026-06-13  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  65 views
দেশের সীমান্তে চলছে জুলুম, আমরা ব্যস্ত অমুসলিমদের খেলা নিয়ে: আবদুল মালেক - Chief TV

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আবদুল মালেক বলেছেন, দেশের সীমান্তে চলছে জুলুম আর জুলুম, আর আমরা পড়ে আছি অমুসলিমদের খেলা নিয়ে।

তিনি আজ শুক্রবার (১২ জুন) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম'আর খুতবায় তিনি এসব কথা বলেন।

মুফতি আবদুল মালেক বলেন, " চলমান এই খেলার মাধ্যমে সমস্ত হারামকে হালাল করা হচ্ছে, খেলাকে তারাই পেশা বানাতে পারে, যাদের কোন মেধা ও ভবিষ্যত নাই। এই খেলা নিয়ে জুয়ার আসর চলে, মদের আড্ডা চলে, যিনা চলে আর পর্দার কথা বলার তো কোন সুযোগই নাই।"

তিনি আরোও বলেন, এই ইয়াহুদী-খ্রীষ্টানরা আজ আমাদের দেশে তাদের বিজাতীয় সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে। আর আমাদের যুবকদেরকে ধ্বংস করছে, অথচ আমরা অমুসলিমদের ধোকায় পরে তাদের খেলায় আজ মেতে উঠেছি।

তিনি খুতবার সমাপ্তিতে সকল মুসলিম উম্মাহর জান-মাল রক্ষার্থে দোয়া করেন এবং দেশের স্বার্থে সরকারের সকল দায়িত্বশীলসহ সাধারণ অবিভাবক ও যুবসমাজকে বিজাতীয় সংস্কৃতির এই আগ্রাসন বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান।


Share: