Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ধর্ম / চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু হয়ে গেছে - Chief TV

চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু হয়ে গেছে - Chief TV

2026-02-18  ডেস্ক রিপোর্ট  221 views
চাঁদপুরে অর্ধশত গ্রামে রোজা শুরু হয়ে গেছে - Chief TV

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরিফের পীর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ চৌধুরী

মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফে তারাবির নামাজের প্রস্তুতি চলছে। এ তথ্য দিয়েছেন বর্তমান পীর ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান

রোজা শুরু হবে হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা ও ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার কিছু গ্রামে।

পীর মোহাম্মদ আরিফ চৌধুরী বলেন, “আমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি এবং নিজেরা খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়েছি। তারাবির নামাজ আদায় করা হচ্ছে, ভোরে সাহরি খেয়ে আগামীকাল থেকে রোজা পালন করব।”

সাদ্রা দরবার শরিফে ১৯৩২ সাল থেকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার সঙ্গে মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু রয়েছে।


Share:

ট্যাগস: chief tv chief tv news ধর্ম