Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ ঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ - Chief TV

বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ ঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ - Chief TV

2026-01-29  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  195 views
বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ ঘর, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ - Chief TV

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। এতে তুলা ব্যবসায়ী মিলন সিকদারের রান্নাঘর, মেশিনঘর, গোডাউন ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি আগুনে আরও একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, এই অগ্নিকাণ্ডে মিলন সিকদারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।


Share: