Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / বাংলাদেশের আরহাম অস্ট্রেলিয়ার ফুটবল দলে - Chief TV

বাংলাদেশের আরহাম অস্ট্রেলিয়ার ফুটবল দলে - Chief TV

2025-12-08  ডেস্ক রিপোর্ট  208 views
বাংলাদেশের আরহাম অস্ট্রেলিয়ার ফুটবল দলে - Chief TV

বাংলাদেশের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলা আরহাম ইসলাম এবার জায়গা পেলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ ফুটবল দলে। জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া একটি ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে ফুটবল অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে জায়গা পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

কম্বোডিয়ায় গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলেন প্রবাসী ফুটবলার আরহাম-যা ছিল দেশের বয়সভিত্তিক দলের জার্সিতে কোনো প্রবাসী খেলোয়াড়ের প্রথম অংশগ্রহণ। তবে সেই বাছাইয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল সাদামাটা, চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয় দল। সব ম্যাচ জিতে মূলপর্বে যায় আফগানিস্তান।

কম্বোডিয়ায় বাছাইপর্বের পর বাংলাদেশের হয়ে আর কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি আরহাম। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা এই ফরোয়ার্ড এবার অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলের ডাক পেয়ে দেশের হয়ে ভবিষ্যতে খেলার সম্ভাবনাও অনেকটাই কমিয়ে ফেললেন।
 


Share: