Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খেলাধুলা / বাংলাদেশ - নিউজিল্যান্ড ১ম ওয়ানডে দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান - Chief TV

বাংলাদেশ - নিউজিল্যান্ড ১ম ওয়ানডে দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান - Chief TV

2026-04-17  খেলাধুলা ডেস্ক  175 views
বাংলাদেশ - নিউজিল্যান্ড ১ম ওয়ানডে দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান - Chief TV

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার সকাল ১১টায় ম্যাচ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল।

আগেরবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার তিনি অবস্থান নিয়েছেন প্রেসবক্সের বিপরীত পাশে থাকা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে।

ম্যাচের শুরুতে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫১ রান।


Share: