লেখক: জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধিঃ
জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধি
Posts by জোবায়ের সিকদার,ঢাকা প্রতিনিধিঃ:
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ কলকারখানা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্তে পদোন্নতির ক্ষেত্রে নিজেদের ‘কপাল পোড়া’র শঙ্কা দেখছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবলরা। সরাসরি এ নিয়োগ বাস্তবায়ন হলে পদ শূন্য না থাকায় তারা পদোন্নতি পাবেন না বলে মনে করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
অনলাইন ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পূর্বে অনুমোদন দেওয়া বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজ হঠাৎ করে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে গৌরনদীর ইউএনও ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার (২৭ এপ্রিল) এ উকিল নোটিশ পাঠান। এ বিষয়টি টিপিডিও’র পক্ষের বরিশাল
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বোনাস দেওয়ার প্রচলিত যে নিয়ম তা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নিট মুনাফা না হলে এবং পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) করলেই ব্যাংকগুলো তাদের কর্মীদের উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দিতে পারবে। কর্মীদের মধ্যে কাজে উৎসাহ জোগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার।জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে বড় অংকের নোট লেনদেনে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। জালনোটের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রতি বছর ঈদুল আজহায় পশু ক্রয়-বিক্রয়ের সময় বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়।
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম ও ফিজিক্যাল স্টার্টআপ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এই লোডের মাধ্যমেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে দেশ।
বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির জন্য সাইরেন বসানোর পরিকল্পনা করছে সরকার, যাতে মেঘ জমলে কৃষকরা নিরাপদ আশ্রয় নিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ কাজ শেষ অনেক আগেই। আগামী ১২ মাসের মধ্যে অপারেশনাল কার্যক্রমে আসবে। ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে।