Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / আক্কেলপুরের রাজন পেলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড - Chief TV

আক্কেলপুরের রাজন পেলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড - Chief TV

2026-01-14  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  160 views
আক্কেলপুরের রাজন পেলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড - Chief TV

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সাল্লিম মণ্ডল রাজন। তিনি আক্কেলপুর উপজেলার সরকারি মুজিবর রহমান কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এই অর্জনের মাধ্যমে রাজন তার কলেজের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

রাজন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চল পিআরএম (PRM) টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবেও নির্বাচিত হন, যা তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি।

এছাড়াও দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সেবায় সক্রিয় অংশগ্রহণের ফলে তিনি বাংলাদেশ স্কাউটস থেকে ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন। রাজন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পিআরএম ফটোগ্রাফি টিমের সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন, যা তার ধারাবাহিক কৃতিত্বের আরেকটি প্রমাণ।

অন্যান্য গুণাবলির পাশাপাশি রাজন একজন প্রতিভাবান আলোকচিত্রী। জাতিসংঘের ৮০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় তার একটি আলোকচিত্র প্রদর্শিত হয়, যা বিশেষ প্রশংসা অর্জন করে। এছাড়াও তিনি ইউনেস্কোসহ দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

রাজনের এই সাফল্যে সরকারি মুজিবর রহমান কলেজের শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং রোভার স্কাউটস সংশ্লিষ্টরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাজন শিক্ষা, স্কাউটিং ও সমাজসেবার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবেন।


Share: