Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / আক্কেলপুরে র‍্যাবের অভিযানে ৮২ ইয়াবাসহ আটক ২ - Chief TV

আক্কেলপুরে র‍্যাবের অভিযানে ৮২ ইয়াবাসহ আটক ২ - Chief TV

2026-02-19  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  120 views
আক্কেলপুরে র‍্যাবের অভিযানে ৮২ ইয়াবাসহ আটক ২ - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বুধবার সন্ধ্যায় রেলস্টেশন সংলগ্ন হাস্তাবসন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে রমজান আলী মন্টু (৫৬) ও মামুনুর রশিদ (৪০) নামে দুইজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আক্কেলপুর থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

 

Share:

ট্যাগস: অপরাধ chief tv chief tv news