Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / শিক্ষা / আহলে হাদীস মাদরাসা শিক্ষকদের মতবিনিময় সভা ও কর্মশালা - Chief TV

আহলে হাদীস মাদরাসা শিক্ষকদের মতবিনিময় সভা ও কর্মশালা - Chief TV

2026-01-27  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  223 views
আহলে হাদীস মাদরাসা শিক্ষকদের মতবিনিময় সভা ও কর্মশালা - Chief TV

নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা আঞ্চলিক আহলে হাদীস ইসলামিয়া মাদরাসা তা’লীমী বোর্ডের উদ্যোগে শিক্ষক মতবিনিময় সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার ৪৬টি আহলে হাদীস প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

গত সোমবার (২৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী মাদরাসা দারুল হাদীস সালাফিয়্যাহ জামে মসজিদে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বোর্ডের ভাইস চেয়ারম্যান শাইখ মাসউদুল আলম আল উমরীর সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাইখ ক্বারী আমিনুল ইসলাম, শাইখ মাহফুজুর রহমান মাদানী, শাইখ মাসউদুর রহমান মাদানী, শাইখ আব্দুর রহমান মাদানী, জনাব মাজেদুল হক, জনাব আবুল হোসেন ও জনাব সুমন মিয়াসহ অন্যান্যরা।

প্রশিক্ষকগণ আরবি ও জেনারেল বিষয়সমূহে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে বোর্ডের ভাইস চেয়ারম্যান শাইখ মাসউদুল আলম আল উমরী বলেন,
“কুরআন ও সহীহ হাদীসের আলোকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সকল আহলে হাদীস মাদরাসাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি শিক্ষক প্রশিক্ষণ, অভিন্ন সিলেবাস ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। শেষে আয়োজক, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়ার মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য

১. আঞ্চলিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সংরক্ষণ, আধুনিকীকরণ ও মানোন্নয়ন।
২. আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে একত্রিত ও সুসংগঠিত করা।
৩. কুরআন ও সহীহ হাদীসের আলোকে মক্কা-মদিনার শিক্ষা সিলেবাসের সমন্বয়ে সময়োপযোগী পাঠ্যসূচি প্রণয়ন।

প্রস্তাবিত পরিকল্পনা ও কার্যক্রম

১. শ্রেণিভিত্তিক সিলেবাস প্রণয়ন ও সে অনুযায়ী বই প্রকাশ ও সরবরাহ।
২. বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণের ব্যবস্থা।
৩. শিক্ষার মান উন্নয়নে বোর্ডের তত্ত্বাবধানে মনিটরিং টিম গঠন।
৪. প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন সিলেবাসে পরীক্ষা গ্রহণ।
৫. একই সময় পরীক্ষার তারিখ ও বার নির্ধারণ।
৬. সিলেবাস কমিটি গঠন।
৭. আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার প্রদান।
৮. বোর্ড উন্নয়ন ফি নির্ধারণ।
৯. শিক্ষার সময়কাল একীভূত করা।
১০. আরবি, ইংরেজি ও বাংলা ভার্সন চালু করা।


Share: