Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলেন সর্বোচ্চ নেতা - Chief TV

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলেন সর্বোচ্চ নেতা - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  27 views
আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলেন সর্বোচ্চ নেতা - Chief TV
আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা এক বিশেষ আদেশে ১৭ জুন থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
 
গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ আদালতের প্রতীক সংবলিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। যদিও এই নির্দেশনার বিষয়ে মন্তব্য করার অনুরোধে দেশটির সর্বোচ্চ আদালত কিংবা সরকারি মুখপাত্রদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রচারিত ওই চিঠিতে বলা হয়েছে, সামরিক ও বেসামরিক সব বিভাগের উচ্চপদস্থ থেকে শুরু করে নিম্নপদস্থ সকল কর্মচারীর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রযোজ্য হবে। নিজ নিজ প্রদেশের বিভাগীয় প্রধানদের এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিশেষ এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে একমাত্র দেশটির সর্বোচ্চ নেতাই কেবল কাউকে ছাড় দেওয়ার এখতিয়ার রাখেন। এই কঠোর আদেশের পর দেশটির সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই স্মার্টফোন ব্যবহার বন্ধ করতে শুরু করেছেন।

Share: