কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রমনা মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল। বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যার ফলে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এর জেরে চিলমারীগামী রমনা মেইল ও ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী বৈরী আবহাওয়ার মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ঢাকাগামী যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহনের মাধ্যমে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করেছে। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বালুভর্তি ট্রাকটি লাইনের ওপর উলটে পড়ে লাইন ব্লক হয়ে গেছে এবং সেটি সরানোর কাজ চলছে।

কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে ট্রেনটি স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জোর চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।