সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খানকে দুই পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাইসির খানকে ইতিমধ্যেই সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলীয় কর্তৃপক্ষ।
সাভার মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইসির খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইসির খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মাদক সেবনের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।