Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV

2026-02-16  ডেস্ক রিপোর্ট  133 views
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় যারা - Chief TV

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয়ের ফলে দেশের শাসনব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। জাতীয় সংসদ এখন দ্বিকক্ষবিশিষ্ট হবে এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। আনুপাতিক ভোটের ভিত্তিতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষও গঠন করা হবে।

বিরোধী দলের ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই পদে আলোচনায় আছেন মীর কাসেম আলির ছেলে ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমানও। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নির্বাচিত সংসদ সদস্যরা শপথের পর প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। পরে তারা নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পরিকল্পনাও রয়েছে।


Share: