Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / বদলগাছীতে নারীবিরোধী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল - Chief TV

বদলগাছীতে নারীবিরোধী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল - Chief TV

2026-02-03  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  103 views
বদলগাছীতে নারীবিরোধী মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল - Chief TV

নওগাঁর বদলগাছীতে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওই পোস্টে কর্মজীবী নারী ও নারীদের নেতৃত্ব নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, নারীদের নেতৃত্বে আসা ‘আল্লাহ অনুমোদন করেননি’ এবং আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে বের করলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার শিকার হতে পারে—যাকে ‘পতিতাবৃত্তির অন্য রূপ’ হিসেবে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামী দাবি করেছে, পোস্টটি হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর প্রতিবাদে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জাতীয়তাবাদী মহিলা দল বদলগাছী শাখার উদ্যোগে চারমাথা ও থানা মোড় এলাকায় ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নারীরা বলেন, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্লোগানের মাধ্যমে তারা জামায়াত আমিরের তীব্র সমালোচনা করেন এবং নারী অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


Share: