ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান (রহ.) মাজার-সংলগ্ন দিঘির কুমির সাত বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে গেছে। সোমবার রাত সোয়া ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ শিশু ফাতেমা মাজার এলাকায় বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। সে মায়ের সঙ্গেই মাজার এলাকায় থাকত।
ভারত থেকে কেনা নতুন ২০০টি কোচ আগামী মাস থেকে ধাপে ধাপে বাংলাদেশে পৌঁছাবে। এসব আধুনিক কোচ ব্যবহারের মাধ্যমে খুলনা ও মোংলা রুটে নতুন ট্রেনগুলো পরিচালনার পরিকল্পনা রয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, নতুন কোচ পাওয়া সাপেক্ষে আগামী দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে ট্রেন চালুর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া মোংলাসহ সংশ্লিষ্ট স্টেশনগুলোতে ওয়াশফিট স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নের কাজও প্রক্রিয়
বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক সাবেক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার বেলা ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইখলাস গাজী রামপাল সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং তিনি উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারিপাড়া গ্রামে প্রায় দুই বছর আগের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আকতার হোসেন হাওলাদার (৬৫)।
রোববার (৩১ মে) দুপুরে রনচন্ডী ইউনিয়নের ময়দান পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন জীম বাবু রনচন্ডী খদ্দারপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ, যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজারো বনজীবী।
ঈদের পরদিন আয়োজিত এই মানবিক কর্মসূচির আওতায় তিনটি গরুর কুরবানির গোশত এবং প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যন্ত অঞ্চলের বিপুল সংখ্যক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)
নেদারল্যান্ডসের রটারডাম শহরের ঐতিহাসিক মেভলানা মসজিদে গভীর রাতে একদল উগ্রপন্থী দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের রামপালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।..
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে বসবাসরত দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলায় গৃহহীন হীরা আক্তারকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিলো। বাসটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।